ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ । ০৯:২৩ মিনিট

ঈদুল আজহা ফিরতি যাত্রা

আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে'র টিকিট

আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে'র টিকিট

আসন্ন ঈদুল আজহা শেষে ফেরার সুবিধার্থে অগ্রিম হিসেবে টিকিট বিক্রি করছেন বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) বিক্রি হবে আগামী ৩১ মে'র এর ট্রেনের টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে। এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

বিষয় : ট্রেনের টিকিট বাসের টিকিট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে'র টিকিট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা শেষে ফেরার সুবিধার্থে অগ্রিম হিসেবে টিকিট বিক্রি করছেন বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) বিক্রি হবে আগামী ৩১ মে'র এর ট্রেনের টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে। এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত