ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬। ০২:৪৬ মিনিট

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের তথ্য অস্পষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল। শোকজের যে জবাব তারা দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজের যে জবাব দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ, তাতে সরকার সন্তুষ্ট নয়। তাদের সব তথ্যই অস্পষ্ট।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘এ ব্যাপারে আলোচনা করে শীঘ্রই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল।

এছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উল্লেখ করা হয়। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল।

এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের জবাব পাওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

বিষয় : স্বাস্থ্যমন্ত্রী মৃত্যু নবজাতক আদ্-দ্বীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের তথ্য অস্পষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল। শোকজের যে জবাব তারা দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজের যে জবাব দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ, তাতে সরকার সন্তুষ্ট নয়। তাদের সব তথ্যই অস্পষ্ট।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘এ ব্যাপারে আলোচনা করে শীঘ্রই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল।

এছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উল্লেখ করা হয়। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল।

এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের জবাব পাওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত