ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ । ১২:২৫ মিনিট

নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে, ঘোষণা আসছে বাজেটে

ছবি: বাজেট প্রতীকী

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন বলে জানা গেছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ প্রসঙ্গে একজন কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর অধীনে বেতন-ভাতা পেয়ে আসছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে বেতন-ভাতাসহ বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও বাজেটে বেতন-ভাতা খাতে বাড়তি বরাদ্দ রাখা হয়নি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এখাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৯,৩৮০ কোটি টাকা। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতন ১৩,৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতন ৩০,৬৭১ কোটি টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতার পরিমাণ ৪৪,৮৩৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮৪১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে নির্ধারণ করা হয়েছে ৮৪,৭৩৯ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিক বা মূল বেতনের অর্ধেক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে অন্তবর্তীকালীন সরকার গঠিত পে কমিশন যে বেতন কাঠামো সুপারিশ করেছিল, তা হুবুহু বাস্তবায়ন করা হবে না। ওই কমিশনের সুপারিশ করা রিপোর্ট পরযালোচনা করতে সরকার সচিব কমিটি গঠন করেছে। কমিটি এখন সুপারিশ জমা দেয়নি।

বিষয় : বাজেট ২০২৬–২৭

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে, ঘোষণা আসছে বাজেটে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন বলে জানা গেছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ প্রসঙ্গে একজন কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর অধীনে বেতন-ভাতা পেয়ে আসছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে বেতন-ভাতাসহ বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও বাজেটে বেতন-ভাতা খাতে বাড়তি বরাদ্দ রাখা হয়নি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এখাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৯,৩৮০ কোটি টাকা। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতন ১৩,৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতন ৩০,৬৭১ কোটি টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতার পরিমাণ ৪৪,৮৩৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮৪১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে নির্ধারণ করা হয়েছে ৮৪,৭৩৯ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিক বা মূল বেতনের অর্ধেক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে অন্তবর্তীকালীন সরকার গঠিত পে কমিশন যে বেতন কাঠামো সুপারিশ করেছিল, তা হুবুহু বাস্তবায়ন করা হবে না। ওই কমিশনের সুপারিশ করা রিপোর্ট পরযালোচনা করতে সরকার সচিব কমিটি গঠন করেছে। কমিটি এখন সুপারিশ জমা দেয়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত