আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২.৫ লক্ষ্য কৃষককে 'কৃষক কার্ড' প্রদানের জন্য প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করতে পারে সরকার। এ কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছিল।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম এই পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করা হবে। সংসদে দেশের এই নতুন বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (Finance Minister Amir Khosru Mahmud Chowdhury Budget Speech)।
বিষয় : জাতীয় বাজেট বাজেট ২০২৬–২৭

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২.৫ লক্ষ্য কৃষককে 'কৃষক কার্ড' প্রদানের জন্য প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করতে পারে সরকার। এ কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছিল।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম এই পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করা হবে। সংসদে দেশের এই নতুন বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (Finance Minister Amir Khosru Mahmud Chowdhury Budget Speech)।

আপনার মতামত লিখুন