ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন বলে দাবি করেছে তেহরান। তবে এ বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেননি।
শুক্রবার (১২ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা।
এর আগে একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলাকালে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ওয়াশিংটন তেহরানের জন্য শত শত কোটি ডলারের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ অবমুক্ত করার বিষয়ও রয়েছে বলে দাবি করা হয়।
তবে এসব তথ্য সরাসরি নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের মাধ্যমে ইরানের কোনো জব্দকৃত তহবিল অবমুক্ত, স্থানান্তর বা এ ধরনের কোনো আর্থিক লেনদেন করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের খবর ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : ইরান ডোনাল্ড ট্রাম্প জব্দকৃত

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন