ঢাকার কণ্ঠ

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, ক্রুসহ নিহত ৮ জন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই এক মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ক্রুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানটি আছড়ে পড়ার পরপরই আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। 

এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।

তিনি আরও জানান, তারা সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের একটি সংমিশ্রনে একটি দল ছিলেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে সেখান থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না।

বিষয় : বিমান বিধ্বস্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, ক্রুসহ নিহত ৮ জন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই এক মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ক্রুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানটি আছড়ে পড়ার পরপরই আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। 

এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।

তিনি আরও জানান, তারা সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের একটি সংমিশ্রনে একটি দল ছিলেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে সেখান থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত