ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬। ০৭:৪৪ মিনিট

পটুয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াসের ছেলে। সে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নামে। 

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সুত্রঃ বাসস

বিষয় : পুকুরে ডুবে প্রাণ গেল পটুয়াখালী বাউফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াসের ছেলে। সে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নামে। 

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সুত্রঃ বাসস

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত