ঢাকার কণ্ঠ

ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহ সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বিপণন এবং পরিবহনের সুযোগ দেওয়া হবে।

সোমবার (২২ জুন) প্রকাশিত এক সাধারণ লাইসেন্সে বলা হয়, আগে যেসব লেনদেন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় সীমাবদ্ধ ছিল, সেগুলো ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইডিটি) পর্যন্ত অনুমোদন পাবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চলমান আলোচনায় ইরানের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের প্রবেশের অনুমতিও দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ তৈরি করতেই আপাতত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত ইরানের তেল খাতের বিভিন্ন লেনদেন সীমিত পরিসরে পরিচালনার সুযোগ থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহ সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বিপণন এবং পরিবহনের সুযোগ দেওয়া হবে।

সোমবার (২২ জুন) প্রকাশিত এক সাধারণ লাইসেন্সে বলা হয়, আগে যেসব লেনদেন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় সীমাবদ্ধ ছিল, সেগুলো ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইডিটি) পর্যন্ত অনুমোদন পাবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চলমান আলোচনায় ইরানের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের প্রবেশের অনুমতিও দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ তৈরি করতেই আপাতত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত ইরানের তেল খাতের বিভিন্ন লেনদেন সীমিত পরিসরে পরিচালনার সুযোগ থাকবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত