ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬। ০৪:১৫ মিনিট

কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার বার্মিজ চাকু

ছবিঃ সংগ্রহীত

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. স্বপনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

মামলার এজাহার থেকে জানা জানায়, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ী এলাকায় একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। উপজেলা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেয়।

পরবর্তীতে এমরান হোসেন খোঁজ নিয়ে ঘটনার সঙ্গে স্বপনের সম্পৃক্ততার প্রমাণ পান এবং তাকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ডিবি পুলিশের সহায়তায় স্বপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তিনি আরো জানান, কুকুরকে কোপানোর অভিযোগে মামলার পাশাপাশি বার্মিজ চাকু রাখার অপরাধে স্বপনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

বিষয় : কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা বগুড়া বার্মিজ চাকু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার বার্মিজ চাকু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. স্বপনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

মামলার এজাহার থেকে জানা জানায়, গত ২৯ জুন দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ী এলাকায় একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। উপজেলা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেয়।

পরবর্তীতে এমরান হোসেন খোঁজ নিয়ে ঘটনার সঙ্গে স্বপনের সম্পৃক্ততার প্রমাণ পান এবং তাকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ডিবি পুলিশের সহায়তায় স্বপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তিনি আরো জানান, কুকুরকে কোপানোর অভিযোগে মামলার পাশাপাশি বার্মিজ চাকু রাখার অপরাধে স্বপনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত