ঢাকার কণ্ঠ

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ঢাকার একটি প্রতিনিধি দল সঙ্গে নিয়ে ইরানের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিকার ইরানের এই নেতার জানাজার নামাজে অংশ নিতে বাংলাদেশ ত্যাগ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক কাঠামোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তদারকির দায়িত্ব নেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিষয় : আয়াতুল্লাহ আলি খামেনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ঢাকার একটি প্রতিনিধি দল সঙ্গে নিয়ে ইরানের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিকার ইরানের এই নেতার জানাজার নামাজে অংশ নিতে বাংলাদেশ ত্যাগ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক কাঠামোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তদারকির দায়িত্ব নেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত