রাজধানীর ঢাকাতে কাঁচাবাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়। অন্যান্য সবজির পাশাপাশি পটল ও ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৫০ টাকায়।
আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, আজিমপুর কাঁচাবাজার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে বাজারের এমন চিত্র। এছাড়াও বাজারে ২৬০ টাকা থেকে শুরু হচ্ছে মাছের বাজার।
সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, শাক-সবজির মধ্যে প্রতি কেজি পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০-১৫০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া পেঁপে ও মিষ্টিকুমড়া প্রতি কেজি ৩০-৪০ টাকা, পুঁইশাক ৪০ এবং দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম পড়ছে ৪০-৫০ টাকা। আর মসলার বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকায়।
এদিকে, প্রতি কেজি রুই মাছ ২৫০-২৮০ টাকা, কাতলা ২৪০-২৫০ এবং ভেটকি ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি কেজি পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা, টাকি ২২০-২৫০ ও ট্যাংরা ৬০০-৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এই বাজারে প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাশ মাছ ১৮০-২০০ টাকা, রুপচাঁদা ৪০০-৫০০ টাকা এবং ছোট চিংড়ি ৬৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতি কেজি ২৭০-২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিষয় : বাজার দর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন