ঢাকার কণ্ঠ

ইরান আমাকে অনেক আগ থেকেই টার্গেট করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে বা হত্যা করতে সক্ষম হয়, তাহলে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলা চালানোর নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি অনেক দিন ধরেই তাদের হিটলিস্টে আছি। যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আক্ষরিক অর্থেই ইরানের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।”

সম্প্রতি ইসরায়েল ট্রাম্পকে হত্যার একটি কথিত ইরানি ষড়যন্ত্রের বিষয়ে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে—এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নতুন নয়।

ট্রাম্পের ভাষায়, “না, ইসরায়েল নতুন কিছু পায়নি। আমি দীর্ঘদিন ধরেই তাদের লক্ষ্যবস্তু।”

তিনি আরও বলেন, “ইরান যদি আমাকে হত্যা করে, তাহলে আশা করি আপনারা আমাকে মিস করবেন।”

২০২০ সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসছে তেহরান।

এর মধ্যে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় একটি গুলি তার কান ঘেঁষে চলে যায়। এরপর আরও কয়েকটি কথিত হত্যাচেষ্টা প্রতিহত করার দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

এদিকে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার জানাজায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার দেখা যায়।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ও প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দিয়ে ইরানি তেল বিক্রির ওপর দেওয়া ছাড়ও প্রত্যাহার করেছে। এরপর মার্কিন বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

তবে শুক্রবার ট্রাম্প জানান, তেহরান আলোচনায় আগ্রহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান আমাকে অনেক আগ থেকেই টার্গেট করেছে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত