ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী একটি স্পিডবোট ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে অবস্থিত হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে পৌঁছালে স্পিডবোটটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌকা ও স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার শুরু করে।
পরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থাও উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে অনেক যাত্রী স্পিডবোটের ভেতরে আটকে পড়ায় উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
ফু কুওক থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকতভিত্তিক পর্যটনকেন্দ্র। এর দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হন মাই রুট দ্বীপটি সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। প্রতি বছর দেশি-বিদেশি লাখো পর্যটক এই দ্বীপে ভ্রমণে যান।
বিষয় : স্পিডবোট ডুবি দ্বীপ ভ্রমণ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন