ঢাকার কণ্ঠ

খামেনিসহ নিহতদের হত্যাকাণ্ডের বিচার চায় ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এ লক্ষ্যে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, “এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ নথিভুক্ত করা এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাবে ইরান।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী বলেও জানান বাঘেই। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

বিষয় : ইরান খামেনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খামেনিসহ নিহতদের হত্যাকাণ্ডের বিচার চায় ইরান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এ লক্ষ্যে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, “এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ নথিভুক্ত করা এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাবে ইরান।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী বলেও জানান বাঘেই। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত