ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬। ০৬:৫৩ মিনিট

শেখ হাসিনা দেশে এলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামির বিচার সম্পন্ন হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে নিয়মিতভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি আরও দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা আশা করি, ভারত সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করবে। এতে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সংলাপ অব্যাহত থাকবে।

তিনি বলেন, “বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপক্ষীয় কার্যক্রম চলমান রয়েছে। সম্পর্কের জায়গা সম্পর্কের জায়গায় থাকবে। তবে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, নিহতদের স্বজন ও আহতদের পরিবার বিচার দেখতে চায়। যারা হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। কারণ, তার বিরুদ্ধে সাজা হওয়ায় আত্মসমর্পণের সুযোগ আর নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) অনুযায়ী যোগাযোগ শুরু করেছে। এ প্রক্রিয়ায় আইনি বিধান ও কূটনৈতিক নিয়ম অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়টি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তবে একজন ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট ভারত সরকার বা বাংলাদেশ সরকার—উভয় পক্ষের মাধ্যমেই ইস্যু করা সম্ভব। তিনি বলেন, ভারত সরকার যদি প্রত্যর্পণ প্রক্রিয়ায় দ্রুত সহযোগিতা করে, তাহলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও দ্রুত সম্পন্ন করা যাবে।

বিষয় : শেখ হাসিনা শামা ওবায়েদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা দেশে এলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত