ঢাকার কণ্ঠ

রাশিয়ার ‘অ্যামাজনে’ ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর দুটি বড় লজিস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তাদের দাবি, এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তামবভ শহরের একটি গুদামে ড্রোন আঘাত হানলে সাতজন নৈশকালীন কর্মী ঘটনাস্থলেই নিহত হন। সেখানে আরও ২৫ জন আহত হয়েছেন।

তামবভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ এ ঘটনাকে ওই অঞ্চলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এবং অমানবিক’ ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল এলাকায় ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে ড্রোন হামলায় একজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর বিশাল গুদামগুলোতে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকদের দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়।

হামলার দায় স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ড্রোন উৎপাদন ও নিষেধাজ্ঞাভুক্ত প্রযুক্তি সরবরাহে ব্যবহৃত গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়া-অধিকৃত ক্রিমিয়াতেও সফল হামলা চালানোর দাবি করেন তিনি।

এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর মস্কো অঞ্চলে প্রায় ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ডিপোতে পড়ে সেখানে আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, ওয়াইল্ডবেরিজকে রাশিয়ার ‘অ্যামাজন’ নামে পরিচিত করা হয়। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। হামলার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ঘটনাটিকে কোম্পানি ও রাশিয়ার জন্য ‘ভয়াবহ এক রাত’ বলে মন্তব্য করেছেন।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কিয়েভের দাবি, এসব হামলার ফলে রাশিয়ার তেল শোধন সক্ষমতার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটিতে জ্বালানি সরবরাহেও চাপ সৃষ্টি হয়েছে।

বিষয় : রাশিয়া ড্রোন হামলা ইউক্রেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ‘অ্যামাজনে’ ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত