গাজা উপত্যকায় এক যৌথ অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহত নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর সহযোগিতায় গত শনিবার গাজা উপত্যকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসমানকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইসরাইল।
ইসরাইলি সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, আধাম ইব্রাহিম শাবান নাসমান অতীতে হামাসের এলিট ইউনিট ‘নুখবা’ স্পেশাল ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হামাসের বিভিন্ন সামরিক অভিযান পরিকল্পনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
ইসরাইলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলায় নাসমান সরাসরি অংশ নিয়েছিলেন। ওই হামলার সময় তিনি একাধিক ব্যক্তিকে জিম্মি করার ঘটনাতেও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামাসের পক্ষ থেকে ইসরাইলের এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে নাসমানের নিহত হওয়ার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন