ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির বেশ কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। কংগ্রেস নেতারা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাতে পুলিশি অভিযানের প্রতিবাদে কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করে। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনার জেরে মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে নামেন। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের একাধিক নেতাকে আটক করে। রাহুল গান্ধীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে বলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এদিকে রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এ ঘটনার দায় সরকারেরই।
অন্যদিকে, সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিষয় : রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির বেশ কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। কংগ্রেস নেতারা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাতে পুলিশি অভিযানের প্রতিবাদে কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করে। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনার জেরে মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে নামেন।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের একাধিক নেতাকে আটক করে। রাহুল গান্ধীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে বলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এদিকে রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এ ঘটনার দায় সরকারেরই।
অন্যদিকে, সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আপনার মতামত লিখুন