ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬। ০৮:৩২ মিনিট

রেমিট্যান্সে সুখবর, জুলাইয়ের ২০ দিনেই প্রবৃদ্ধি ২৩ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট ২.০১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১.৬৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও বলছে, ২০ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।

বিশ্লেষকদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া রেমিট্যান্স প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : রেমিট্যান্সে সুখবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্সে সুখবর, জুলাইয়ের ২০ দিনেই প্রবৃদ্ধি ২৩ শতাংশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট ২.০১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১.৬৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও বলছে, ২০ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।

বিশ্লেষকদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া রেমিট্যান্স প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত