ঢাকার কণ্ঠ

দিল্লির ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মোদির আমন্ত্রণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক আমন্ত্রণটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ১১ সদস্যের এই জোটের সম্মেলনে আয়োজক দেশ ভারত বিভিন্ন অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কথিত ফোনালাপের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি জানান, বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় তদন্ত করবে।

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার বিষয়গুলোই আলোচনায় গুরুত্ব পাবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মোদির আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক আমন্ত্রণটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ১১ সদস্যের এই জোটের সম্মেলনে আয়োজক দেশ ভারত বিভিন্ন অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কথিত ফোনালাপের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি জানান, বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় তদন্ত করবে।

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার বিষয়গুলোই আলোচনায় গুরুত্ব পাবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত