ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। ০৪:২০ মিনিট

ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণবাজার, কমেছে দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন আশঙ্কা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণবাজারে বিক্রির চাপ বেড়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭ দশমিক ২৯ ডলারে নেমে আসে। আগের দিনও প্রায় ২ শতাংশ কমেছিল স্বর্ণের দাম। ফলে দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১৩০ ডলারের বেশি কমেছে।

একই সময়ে অগাস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম এখনো সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদাকে প্রভাবিত করছে।

এদিকে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বাজারের ধারণা, এবার সুদের হার অপরিবর্তিত রাখা হলেও সেপ্টেম্বরে হার বৃদ্ধির সম্ভাবনা এখনো জোরালো।

অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারে স্পট রুপার দাম সামান্য বেড়েছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে পতন অব্যাহত রয়েছে।

বিষয় : স্বর্ণবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণবাজার, কমেছে দাম

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন আশঙ্কা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণবাজারে বিক্রির চাপ বেড়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭ দশমিক ২৯ ডলারে নেমে আসে। আগের দিনও প্রায় ২ শতাংশ কমেছিল স্বর্ণের দাম। ফলে দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১৩০ ডলারের বেশি কমেছে।

একই সময়ে অগাস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম এখনো সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদাকে প্রভাবিত করছে।

এদিকে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বাজারের ধারণা, এবার সুদের হার অপরিবর্তিত রাখা হলেও সেপ্টেম্বরে হার বৃদ্ধির সম্ভাবনা এখনো জোরালো।

অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারে স্পট রুপার দাম সামান্য বেড়েছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে পতন অব্যাহত রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত