ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬। ০৫:৩৭ মিনিট

চা শিল্পে আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

চা শিল্পের উন্নয়ন ও টেকসই বিকাশে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পটির বর্তমান সংকট মোকাবিলায় বিভিন্ন সহায়ক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নসংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, চা শিল্পের বিদ্যমান ঋণের চাপ কমাতে সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া চাষাবাদের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সরকার সহযোগিতা করবে।

বৈঠকে চা শিল্পের বর্তমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চা শিল্পে আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চা শিল্পের উন্নয়ন ও টেকসই বিকাশে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পটির বর্তমান সংকট মোকাবিলায় বিভিন্ন সহায়ক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নসংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, চা শিল্পের বিদ্যমান ঋণের চাপ কমাতে সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া চাষাবাদের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সরকার সহযোগিতা করবে।

বৈঠকে চা শিল্পের বর্তমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত