ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬। ০৩:১৩ মিনিট

শিল্প খাতের গ্যাস সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের আশ্বাস

শিল্প খাতে চলমান গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী।

তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন এবং এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোথায় এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিল্প খাতের গ্যাস সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের আশ্বাস

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

শিল্প খাতে চলমান গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী।

তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন এবং এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোথায় এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত