ঢাকা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কর্মমূল্যায়নে বড় সাফল্য অর্জন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআইসহ একই থানার ছয় পুলিশ কর্মকর্তা একসঙ্গে সম্মাননা পাওয়ায় জেলা পুলিশের কর্মমূল্যায়নে বিশেষ নজর কেড়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই মাসে কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেফতার ও সার্বিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা শ্রেষ্ঠ নির্বাচিত হন।
শ্রেষ্ঠ নির্বাচিত কর্মকর্তারা হলেন—
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): আবুল কালাম আজাদ
শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই): প্রাণ কৃষ্ণ অধিকারী, নিতাই দাস ও মনিরুল ইসলাম
শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই): সুজেল মিয়া
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সাইফুল আলম বলেন, “জুলাই মাসে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৫৩টি মাদক মামলাসহ একাধিক আসামি গ্রেফতার করা হয়েছে। আমি ২০২৫ সালের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করি। দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতা ও জনগণের সমর্থন পেয়েছি। এই স্বীকৃতি তাদেরও প্রাপ্য।”
তিনি আরও জানান, ২৯ জুলাই তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে বদলি হয়ে ঢাকা জেলা পুলিশে সংযুক্ত হয়েছেন এবং একই দিনে দায়িত্ব হস্তান্তর করেছেন। তিনি বলেন, “দায়িত্ব ছাড়ার দিনই ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয়।”
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় তিনি কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের প্রশংসা করেন।
পুলিশ সুপার ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় আরও উন্নত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন