ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ০১ আগস্ট ২০২৬ । ০৬:৪৪ মিনিট

২৪ ঘণ্টা জন্য খোলা থাকবে সকল বন্দর, নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি জানান, বৈঠকে বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যাতে দেশের প্রতিটি বন্দর সার্বক্ষণিক সেবা দিতে পারে।

মাহদী আমিন বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে, পাশাপাশি ব্যবসা পরিচালনার পরিবেশও উন্নত হবে।

বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের বর্তমান পরিবেশ এবং শিল্পায়নের প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় কীভাবে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে কমানো সম্ভব, সে বিষয়েও মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর লক্ষ্য হচ্ছে বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের তরুণ ও নারীদের জন্য আরও বেশি অর্থনৈতিক সুযোগ তৈরি করা।

তিনি আরও জানান, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টা জন্য খোলা থাকবে সকল বন্দর, নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি জানান, বৈঠকে বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যাতে দেশের প্রতিটি বন্দর সার্বক্ষণিক সেবা দিতে পারে।

মাহদী আমিন বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে, পাশাপাশি ব্যবসা পরিচালনার পরিবেশও উন্নত হবে।

বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের বর্তমান পরিবেশ এবং শিল্পায়নের প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় কীভাবে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে কমানো সম্ভব, সে বিষয়েও মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর লক্ষ্য হচ্ছে বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের তরুণ ও নারীদের জন্য আরও বেশি অর্থনৈতিক সুযোগ তৈরি করা।

তিনি আরও জানান, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত