ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬। ০৩:৩৯ মিনিট

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর স্বাভাবিক নাব্য বজায় রাখতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। আগ্রহী কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় পরিবেশ সংরক্ষণ ও নদীতীরের সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পায়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী যানজট যানজট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর স্বাভাবিক নাব্য বজায় রাখতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। আগ্রহী কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় পরিবেশ সংরক্ষণ ও নদীতীরের সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পায়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত