ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬। ০৭:২৬ মিনিট

স্থানীয় সরকার নির্বাচন কবে, স্পষ্ট তথ্য নেই: ইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি কিংবা ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কমিশন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা গত ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা না আসায় ওই সময়সীমা পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একটি নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় প্রয়োজন। সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিন সময় রাখা হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা, মুদ্রণ এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতিতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতি প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, এ নির্বাচনের তফসিলও এখনো নির্ধারণ হয়নি। ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর কমিশন তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত হয়নি। এসওপি নির্ধারণের পর সংশোধন প্রক্রিয়ায় যেন কোনো অসংগতি না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

বিষয় : ইসি সচিব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, স্পষ্ট তথ্য নেই: ইসি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি কিংবা ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কমিশন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা গত ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা না আসায় ওই সময়সীমা পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একটি নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় প্রয়োজন। সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিন সময় রাখা হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা, মুদ্রণ এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতিতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতি প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, এ নির্বাচনের তফসিলও এখনো নির্ধারণ হয়নি। ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর কমিশন তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত হয়নি। এসওপি নির্ধারণের পর সংশোধন প্রক্রিয়ায় যেন কোনো অসংগতি না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত