প্রধানমন্ত্রী ও বর্তমান বিমসটেক (BIMSTEC) চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আলাদা আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে পাঠানো ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও এখনও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ এখনও বহাল রয়েছে।’
ব্রিকস সম্মেলন প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, ব্রিকসের আউটরিচ অধিবেশনে আঞ্চলিক জোটগুলোর বর্তমান চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানোর যে প্রচলিত রীতি রয়েছে, সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি বেসরকারি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন এবং সেখানে যে মতামত প্রকাশ করা হবে, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক, অনুমোদন বা সমর্থন নেই।
উল্লেখ্য, চলতি বছর ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। আউটরিচ অধিবেশনে সদস্যভুক্ত নয় এমন দেশ ও আঞ্চলিক জোটগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার সুযোগ থাকে। বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান দেশ হওয়ায় বাংলাদেশ এ আমন্ত্রণ পেয়েছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিষয় : প্রধানমন্ত্রী ভারত

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন