ঢাকার কণ্ঠ

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: ইরানি আইনপ্রণেতা

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি। তিনি দাবি করেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য থেকেই নয়, বরং যেসব দেশ বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটির অনুমতি দিয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে বাধ্য করা হবে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ বিষয়টি জানিয়েছে।

একটি ছবি সংযুক্ত করে দেওয়া পোস্টে ইব্রাহিম আজিজি লেখেন, “সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।”

তিনি আরও বলেন, “সেদিন বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য বরাদ্দ করা সব সম্পদ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে হবে।”

ইরানের এই আইনপ্রণেতা দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে বাধ্য করা হবে।

বিষয় : ইরানি আইনপ্রণেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: ইরানি আইনপ্রণেতা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি। তিনি দাবি করেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য থেকেই নয়, বরং যেসব দেশ বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটির অনুমতি দিয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে বাধ্য করা হবে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ বিষয়টি জানিয়েছে।

একটি ছবি সংযুক্ত করে দেওয়া পোস্টে ইব্রাহিম আজিজি লেখেন, “সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।”

তিনি আরও বলেন, “সেদিন বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য বরাদ্দ করা সব সম্পদ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে হবে।”

ইরানের এই আইনপ্রণেতা দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে বাধ্য করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত