ঢাকার কণ্ঠ

ডিমের বাজারে আগুন, বাড়ল ব্রয়লার ও সোনালি মুরগির দামও

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের ডিমের দাম। মাত্র এক দিনের ব্যবধানে ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা বাড়ায় এখন অনেক বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে ডিম ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কেউ কেউ মনে করছেন, সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি চাহিদার সুযোগ নিয়েই পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, আগে ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হওয়া ফার্মের বাদামি ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার অনেক দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে।

সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে বড় আকারের সোনালি মুরগি কেজিপ্রতি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৩৩০ থেকে ৩৪০ টাকা। কালারবার্ডের দামও বেড়ে ৩৩০ থেকে ৩৪০ টাকায় পৌঁছেছে।

তবে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি সুমন হাওলাদার দাবি করেন, শুধু বৃষ্টির কারণে এতটা দাম বাড়ার কথা নয়। তার অভিযোগ, বাজার নিয়ন্ত্রণকারী একটি সিন্ডিকেট সরবরাহ নিয়ন্ত্রণ করে কৃত্রিমভাবে ডিম ও মুরগির দাম বাড়াচ্ছে।

বিষয় : ডিমের বাজারে আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিমের বাজারে আগুন, বাড়ল ব্রয়লার ও সোনালি মুরগির দামও

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের ডিমের দাম। মাত্র এক দিনের ব্যবধানে ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা বাড়ায় এখন অনেক বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে ডিম ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কেউ কেউ মনে করছেন, সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি চাহিদার সুযোগ নিয়েই পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, আগে ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হওয়া ফার্মের বাদামি ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার অনেক দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে।

সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে বড় আকারের সোনালি মুরগি কেজিপ্রতি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৩৩০ থেকে ৩৪০ টাকা। কালারবার্ডের দামও বেড়ে ৩৩০ থেকে ৩৪০ টাকায় পৌঁছেছে।

তবে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি সুমন হাওলাদার দাবি করেন, শুধু বৃষ্টির কারণে এতটা দাম বাড়ার কথা নয়। তার অভিযোগ, বাজার নিয়ন্ত্রণকারী একটি সিন্ডিকেট সরবরাহ নিয়ন্ত্রণ করে কৃত্রিমভাবে ডিম ও মুরগির দাম বাড়াচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত