ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬। ০৪:৪২ মিনিট

আগামী সপ্তাহেই ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষদিকে ভারত সফরে যেতে পারেন বলে আলোচনা চলছে। সম্ভাব্য সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ ও ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সেখানে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সফরটি দুই দিনের দ্বিপক্ষীয় সফর হিসেবেই আয়োজনের পরিকল্পনা চলছে।

এর আগে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে অবশ্য ব্রিকসের তুলনায় দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে নেপথ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। এর মধ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও হয়েছে।

তবে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আগামী সপ্তাহেই ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত