ঢাকার কণ্ঠ

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কড়া নজরদারি ও বিশেষ ব্যবস্থা

ছবি: সংগৃহীত

আগামীকাল ১৫ আগস্টকে সামনে রেখে পুরো ঢাকা শহরে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে পুরো রাজধানীতে জোরদার করা হয়েছে তল্লাশি, চেকপোস্ট এবং গোয়েন্দা পর্যবেক্ষণ।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনায় ডিবি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল দায়িত্বে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে সুইপিং কার্যক্রম চালানো হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত র‍্যাব ও সিআইডি সদস্যও দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর খবর এসেছে। র‍্যাব জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানীর ভাটারা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একটি সমাবেশের প্রস্তুতির অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ। এ ছাড়া শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিছিল ও পথসভা করার খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

ডিএমপি পরিচালিত চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১২ জনকে গ্রেপ্তার এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। পুরো নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর দেখা মিললে দ্রুত নিকটস্থ আইনি সংস্থাকে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে ডিএমপি।

বিষয় : ১৫ আগস্ট ডিএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কড়া নজরদারি ও বিশেষ ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত