ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ০৫:১৪ মিনিট

মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ওই এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেন।

গোলাগুলির ঘটনায় আহত দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের একজন পুলিশ সদস্য। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় মোট চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের পরিচয় ও আহত হওয়ার বিস্তারিত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

বিষয় : বন্দুকযুদ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, আহত ৪

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ওই এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেন।

গোলাগুলির ঘটনায় আহত দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের একজন পুলিশ সদস্য। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় মোট চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের পরিচয় ও আহত হওয়ার বিস্তারিত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত