সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পুনর্গঠিত কমিটির তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম।
চিঠিতে বলা হয়, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির অনেকগুলো কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। আবার কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম-সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করা প্রয়োজন।
কমিটিতে থাকবেন তিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
নির্দেশনায় বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব কার্যকর করতে প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।
অগ্রাধিকার ভিত্তিতে ৯৮ কমিটি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে হবে।
সরকারের বিভিন্ন পর্যায়ের কমিটিতে স্থানীয় অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার এই উদ্যোগের মাধ্যমে সরকারি কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন