যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত এলাকায় চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেপ নিউেনহাম এলাকার একটি সামরিক রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও দুর্ঘটনা তদন্তকারী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএএর তথ্য অনুযায়ী, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের দুই ইঞ্জিনের বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউেনহামের উদ্দেশে উড্ডয়ন করেছিল। গন্তব্যটি অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বিমানটি গন্তব্যের কাছে পৌঁছানোর সময় কেপ নিউেনহাম লং রেঞ্জ রাডার সাইটের বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের তথ্য অনুযায়ী, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা কারও বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করে।
দুর্ঘটনাকবলিত বিমানটি বেসামরিকভাবে চুক্তিবদ্ধ একটি ফ্লাইট ছিল। মার্কিন সেনাবাহিনীর আলাস্কা ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, বিমানে থাকা আটজনের মধ্যে দুইজন ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্সের (USACE) কর্মী ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বজনদের অবহিত করা হয়েছে।
কেপ নিউেনহাম বিমানবন্দরটি সাধারণ যাত্রীবাহী বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয় না। এটি মার্কিন বিমানবাহিনীর একটি সামরিক স্থাপনা এবং এখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কেবল সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট সেখানে অবতরণ করতে পারে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এফএএ ও এনটিএসবি ঘটনাটি তদন্ত করছে এবং তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
আলাস্কা কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এ ঘটনাকে সামরিক পরিবার ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য মর্মান্তিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রশংসা করেন।
বিষয় : যুক্তরাষ্ট্র বিমান দুর্ঘটনা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন