ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬। ০৪:৪৫ মিনিট

তথ্য মন্ত্রণালয়ে নতুন মুখ, দায়িত্ব পেলেন আন্দালিব পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থও ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

আন্দালিব রহমান পার্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতা।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রীর সমমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী আগের দায়িত্বেই থাকছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ইয়াসের খান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন দায়িত্ব বণ্টনের ফলে এই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভায় এই পরিবর্তন সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাসের মাথায় প্রথম বড় ধরনের রদবদলের অংশ। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

বিষয় : আন্দালিব পার্থ তথ্য মন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তথ্য মন্ত্রণালয়ে নতুন মুখ, দায়িত্ব পেলেন আন্দালিব পার্থ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থও ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

আন্দালিব রহমান পার্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতা।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রীর সমমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী আগের দায়িত্বেই থাকছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ইয়াসের খান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন দায়িত্ব বণ্টনের ফলে এই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভায় এই পরিবর্তন সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাসের মাথায় প্রথম বড় ধরনের রদবদলের অংশ। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত