ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২২ আগস্ট ২০২৬ । ০৫:৩২ মিনিট

মন্ত্রিত্ব ছাড়লেন জহির স্বপন, নতুন দায়িত্বে বড় চমক

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়।

জহির স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জহির উদ্দিন স্বপন চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রণালয়টিতে নেতৃত্বের পরিবর্তন হলো।

এর আগে শুক্রবার রাতেই মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনার খবর প্রকাশ হয়েছিল। তখন জহির স্বপনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল; পরদিন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।

বিষয় : জহির স্বপন মন্ত্রিত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিত্ব ছাড়লেন জহির স্বপন, নতুন দায়িত্বে বড় চমক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়।

জহির স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জহির উদ্দিন স্বপন চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রণালয়টিতে নেতৃত্বের পরিবর্তন হলো।

এর আগে শুক্রবার রাতেই মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনার খবর প্রকাশ হয়েছিল। তখন জহির স্বপনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল; পরদিন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত