ঢাকার কণ্ঠ

মক্কার আকাশে কালো মেঘ, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কা প্রদেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মক্কার তাইফ, আল কামিল, আদহামসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস হতে পারে। এসব পরিস্থিতির কারণে আকস্মিক বন্যা ও ধুলা-বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।

মক্কার পাশাপাশি আল বাহা ও আসির অঞ্চলেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কয়েকটি এলাকায় বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং নিচু এলাকাগুলোতে পানি জমার ঝুঁকি তৈরি হতে পারে।

সৌদি সিভিল ডিফেন্স বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় উপত্যকা, জলাবদ্ধ এলাকা ও আকস্মিক স্রোত তৈরি হতে পারে এমন স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে মক্কার বাইরেও সৌদি আরবের কয়েকটি অঞ্চলে বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। জাজান, মদিনা, উত্তর সীমান্ত অঞ্চল, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের কিছু অংশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বৈরী আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেও দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। ফলে একদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে তীব্র গরম দুই ধরনের আবহাওয়ার প্রভাবই দেখা যেতে পারে। 

বিষয় : মক্কা রেড অ্যালার্ট ভারী বৃষ্টিপাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মক্কার আকাশে কালো মেঘ, রেড অ্যালার্ট জারি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কা প্রদেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মক্কার তাইফ, আল কামিল, আদহামসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস হতে পারে। এসব পরিস্থিতির কারণে আকস্মিক বন্যা ও ধুলা-বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।

মক্কার পাশাপাশি আল বাহা ও আসির অঞ্চলেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কয়েকটি এলাকায় বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং নিচু এলাকাগুলোতে পানি জমার ঝুঁকি তৈরি হতে পারে।

সৌদি সিভিল ডিফেন্স বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় উপত্যকা, জলাবদ্ধ এলাকা ও আকস্মিক স্রোত তৈরি হতে পারে এমন স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে মক্কার বাইরেও সৌদি আরবের কয়েকটি অঞ্চলে বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। জাজান, মদিনা, উত্তর সীমান্ত অঞ্চল, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের কিছু অংশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বৈরী আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেও দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। ফলে একদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে তীব্র গরম দুই ধরনের আবহাওয়ার প্রভাবই দেখা যেতে পারে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত