ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬। ০৫:৫৫ মিনিট

রুফটপ সোলারে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে রুফটপ সোলার খাতে নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা ও ভৌগোলিক এলাকা অনুযায়ী যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা দেওয়ার সুযোগ পাবে।

সরকারের এ উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে পারবে।

বিদ্যুৎ বিভাগ বলছে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগেও আবেদন করার সুযোগ থাকবে। এতে নতুন ও স্থানীয় উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সরকার রুফটপ সোলারকে শুধু বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে চায়। এ জন্য স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল, বিনিয়োগকারী ও কার্যকর সেবা নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদের অর্থায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ করছে সরকার। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ক্ষেত্রে।

এদিকে রুফটপ সোলারের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে সরকার। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও গ্রামীণ হাটবাজারসহ বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ কাজে চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিল্পকারখানার বড় ছাদকে রুফটপ সোলারের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে প্রায় ২ হাজার ৮১৫ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা উঠে এসেছে। অর্থায়নের শর্ত সহজ হলে এ খাতে আরও বড় বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

সরকারের প্রত্যাশা, দেশজুড়ে নতুন উদ্যোক্তা ও সার্ভিস প্রোভাইডার তৈরি হলে রুফটপ সোলারের বাজার আরও বিস্তৃত হবে। পাশাপাশি স্থানীয় বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিষয় : রুফটপ সোলার নতুন উদ্যোক্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রুফটপ সোলারে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত