ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ । ০৩:১৮ মিনিট

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, কপ-৩১ ঘিরে বড় প্রস্তুতি

জাতিসংঘের আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক হয়। এতে আঞ্চলিক বিভিন্ন বিষয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, কপ-৩১ ঘিরে বড় প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জাতিসংঘের আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক হয়। এতে আঞ্চলিক বিভিন্ন বিষয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত