ঢাকার কণ্ঠ

সোনার বাজারে বড় পরিবর্তন, কোন দেশে কত দাম?

বাংলাদেশের বাজারে সোনার দাম কমেছে। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। নতুন দর শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং রোববার (৩০ আগস্ট) সেই দামেই সোনা বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বর্তমানে ৫ হাজার ৩০৭ টাকা।

পাকিস্তানেও কমেছে

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের বাজারেও সম্প্রতি সোনার দামে বড় পতন হয়েছে। দেশটির বাজারে প্রতি তোলা সোনার দাম ১৫ হাজার ১০০ পাকিস্তানি রুপি কমে নতুন দর দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৩৬ রুপি।

১০ গ্রাম সোনার দাম কমেছে ১২ হাজার ৯৪৬ রুপি। একই সঙ্গে রুপার দামও কমেছে।

নেপালেও পতন

নেপালের বাজারেও রোববার সোনার দাম কমেছে। সেখানে প্রতি তোলা সোনার দাম ৯ হাজার ৫০০ নেপালি রুপি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার রুপি।

রুপার দামও কমেছে দেশটিতে। প্রতি তোলা রুপার দাম ১৮৫ রুপি কমে নতুন দর হয়েছে ৪ হাজার ৭৮০ রুপি।

ভারতে দেখা গেছে উল্টো চিত্র

তবে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের বিপরীতে ভারতের বড় শহরগুলোতে রোববার সোনার দাম বেড়েছে।

দিল্লি, মুম্বাই ও কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের সোনার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ফলে একই সময়ে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সোনার দাম কমলেও ভারতে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

দুবাইয়েও কম দামে সোনা

সংযুক্ত আরব আমিরাতের বাজারেও সাম্প্রতিক সময়ে সোনার দাম কমেছে। ৩০ আগস্ট দুবাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৫৩৬ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৪৯৭ দিরহাম রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্পট গোল্ডের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্থানীয় বাজারে সোনার দরে ওঠানামা অব্যাহত রয়েছে।

বিষয় : বাংলাদেশ সোনার দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনার বাজারে বড় পরিবর্তন, কোন দেশে কত দাম?

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত