ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬। ০৫:৪৯ মিনিট

তিন অতিরিক্ত এসপিসহ ৫ পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা ইশতিয়াক হাসান আমীনকে এসবি, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পুলিশে বিভিন্ন পর্যায়ে একাধিক বদলি ও পদায়নের আদেশ জারি হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বরও অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

বিষয় : এসপি পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তিন অতিরিক্ত এসপিসহ ৫ পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা ইশতিয়াক হাসান আমীনকে এসবি, ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পুলিশে বিভিন্ন পর্যায়ে একাধিক বদলি ও পদায়নের আদেশ জারি হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বরও অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত