ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ০৫:৪৯ মিনিট

যুদ্ধের আবহে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এক দিনের সফরে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে পৌঁছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

আরাগচির এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি ঘিরেও কূটনৈতিক তৎপরতা চলছে। চীন এরই মধ্যে সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

এর আগে মে মাসে বেইজিংয়ে ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছিলেন আরাগচি। ওই বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই ও আগস্টেও চীন-ইরানসহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের মধ্যে সংকট নিরসনে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনেও আরাগচি ও ওয়াং ই অংশ নিয়েছিলেন। সেখানে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে চলমান সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতের মধ্যেও বেইজিং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। হরমুজ প্রণালি স্বাভাবিক রাখা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর বিষয়েও চীনের সঙ্গে বিভিন্ন দেশের আলোচনা চলছে।

আরাগচির বেইজিং সফরের পরপরই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সম্ভাব্য কর্মসূচি রয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংকট নিয়ে বেইজিংয়ের অবস্থান এবং আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনাও আরাগচি-ওয়াং বৈঠককে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

বিষয় : বেইজিং ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের আবহে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এক দিনের সফরে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে পৌঁছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

আরাগচির এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি ঘিরেও কূটনৈতিক তৎপরতা চলছে। চীন এরই মধ্যে সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

এর আগে মে মাসে বেইজিংয়ে ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছিলেন আরাগচি। ওই বৈঠকে যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই ও আগস্টেও চীন-ইরানসহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের মধ্যে সংকট নিরসনে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনেও আরাগচি ও ওয়াং ই অংশ নিয়েছিলেন। সেখানে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে চলমান সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতের মধ্যেও বেইজিং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। হরমুজ প্রণালি স্বাভাবিক রাখা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর বিষয়েও চীনের সঙ্গে বিভিন্ন দেশের আলোচনা চলছে।

আরাগচির বেইজিং সফরের পরপরই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সম্ভাব্য কর্মসূচি রয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংকট নিয়ে বেইজিংয়ের অবস্থান এবং আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনাও আরাগচি-ওয়াং বৈঠককে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত