ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬। ০২:৫০ মিনিট

গ্যাস সংকট কাটার পথে, মহেশখালীতে আবার এলএনজি সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর আবার শুরু হয়েছে। ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মহেশখালীর ভাসমান টার্মিনালে এলএনজি কার্গো থেকে স্থানান্তর কার্যক্রম শুরু হওয়ায় গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হয়। এর প্রভাবে আমদানি করা এলএনজি থেকে পাওয়া পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে যায় এবং জাতীয় গ্রিডে সামগ্রিক গ্যাস সরবরাহও স্বাভাবিকের তুলনায় নেমে আসে।

পেট্রোবাংলার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ওই সময় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

আজ মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই সরবরাহ বাড়ার খবর পাওয়া গেছে। দুপুরের আগেই দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৬৭০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আমদানি করা এলএনজি থেকে আসে।

পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং এলএনজি স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় গ্যাস সরবরাহ দ্রুত আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। 

বিষয় : এলএনজি গ্যাস সংকট পেট্রোবাংলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকট কাটার পথে, মহেশখালীতে আবার এলএনজি সরবরাহ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর আবার শুরু হয়েছে। ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মহেশখালীর ভাসমান টার্মিনালে এলএনজি কার্গো থেকে স্থানান্তর কার্যক্রম শুরু হওয়ায় গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হয়। এর প্রভাবে আমদানি করা এলএনজি থেকে পাওয়া পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে যায় এবং জাতীয় গ্রিডে সামগ্রিক গ্যাস সরবরাহও স্বাভাবিকের তুলনায় নেমে আসে।

পেট্রোবাংলার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ওই সময় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

আজ মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই সরবরাহ বাড়ার খবর পাওয়া গেছে। দুপুরের আগেই দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৬৭০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আমদানি করা এলএনজি থেকে আসে।

পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং এলএনজি স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় গ্যাস সরবরাহ দ্রুত আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত