যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের অনুমোদিত সময়ের বেশি না থাকার বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা কিংবা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, একটি মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত হয় না। দেশটিতে প্রবেশের পর কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত মানতে হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সেটিকে ‘ওভারস্টে’ হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অনুমোদিত সময়ের বাইরে অবস্থান করলে ভিসা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।
এ ছাড়া যে ধরনের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়েছে, সেই ভিসার অনুমোদিত কার্যক্রমের বাইরে কোনো কাজে জড়িত হলেও ভিসা-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তাই ভিসার শর্ত ও যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ ভিসার গায়ে লেখা মেয়াদ আর যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় এক বিষয় নয়। দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা যে সময়সীমা নির্ধারণ করেন, সাধারণত সেই সময়সীমাই অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য।
বিষয় : যুক্তরাষ্ট্র বিদেশি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন