মন্ত্রণালয়ের আশ্বাসে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থগিত
দেশব্যাপী সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, আপাতত তা হচ্ছে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সিএনজি খাতের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ২৪ সেপ্টেম্বর মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে সংগঠনটি।
এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধের ঘোষণা স্থগিত করা হয়েছে। সংগঠনটির আশা, আলোচনার ভিত্তিতে তাদের দাবিগুলো সমাধানে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এর আগে সিএনজি বিক্রির কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবি আদায়ে ৩০ জুলাই দেশব্যাপী প্রতীকীভাবে স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরে দেশের গ্যাস সংকট বিবেচনায় সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়।
পরবর্তীতে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও গ্যাস সরবরাহ পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় তা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে সিএনজি বিক্রির কমিশন বৃদ্ধি, জ্বালানির দাম বাড়লে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়, বর্ধিত জামানত প্রথা বাতিল এবং বিভিন্ন সরকারি ফি যৌক্তিক করা। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার কর্মসূচি আপাতত কার্যকর হচ্ছে না।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন