ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ০২:৪৬ মিনিট

সালমানের স্টুডিও হামলা: চাঁদাবাজির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার দেওয়া বক্তব্যকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করা উচিত, এরপর পুলিশ তদন্ত করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে তার স্টুডিওতে হামলার কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু আবার বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাইলে তিনি দিতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির এ ঘটনায় আক্রান্ত হয়েছেন পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি সেভাবেই দেখছে। তবে পুরো ঘটনা জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলছে এবং শিগগির মামলা হতে পারে বলে জানান তিনি।

ঘটনার প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসিবি চত্বরের মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ রয়েছে। এর মধ্যে একটি পক্ষ একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট। প্রাথমিকভাবে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জমি দখলের চেষ্টা করতে গিয়ে ভাঙচুরে জড়ায় বলে তথ্য পাওয়া গেছে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওও ছিল।

এদিকে শনিবার রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওসহ আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জমি দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল—এমন তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে নেই বলেও জানিয়েছেন ডিএমপির এক কর্মকর্তা।

তবে সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে হামলাটিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করেছেন। তার এই দাবির স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন থাকায় হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে। 

বিষয় : সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও হামলা: চাঁদাবাজির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার দেওয়া বক্তব্যকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করা উচিত, এরপর পুলিশ তদন্ত করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে তার স্টুডিওতে হামলার কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু আবার বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাইলে তিনি দিতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির এ ঘটনায় আক্রান্ত হয়েছেন পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি সেভাবেই দেখছে। তবে পুরো ঘটনা জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলছে এবং শিগগির মামলা হতে পারে বলে জানান তিনি।

ঘটনার প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসিবি চত্বরের মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ রয়েছে। এর মধ্যে একটি পক্ষ একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট। প্রাথমিকভাবে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জমি দখলের চেষ্টা করতে গিয়ে ভাঙচুরে জড়ায় বলে তথ্য পাওয়া গেছে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওও ছিল।

এদিকে শনিবার রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওসহ আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জমি দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল—এমন তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে নেই বলেও জানিয়েছেন ডিএমপির এক কর্মকর্তা।

তবে সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে হামলাটিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করেছেন। তার এই দাবির স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন থাকায় হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত