ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬। ০২:৩১ মিনিট

রিং রোডের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে বলা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জুলাইয়ের এক পর্যালোচনা সভায় জানানো হয়েছিল, ইনার সার্কুলার রিং রোডের গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ চলমান রয়েছে। ওই সময় প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হওয়ার তথ্য জানানো হয়েছিল। রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশেও নির্মাণকাজ চলছিল।

ইনার সার্কুলার রিং রোড বাস্তবায়িত হলে ঢাকার ভেতরের সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামমুখী যানবাহনকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার না করেই বিকল্প পথে চলাচলের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে নগরীর যানজট ও সড়কের ওপর চাপ কমানোর লক্ষ্য রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান রিং রোড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রিং রোডের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে বলা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জুলাইয়ের এক পর্যালোচনা সভায় জানানো হয়েছিল, ইনার সার্কুলার রিং রোডের গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ চলমান রয়েছে। ওই সময় প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হওয়ার তথ্য জানানো হয়েছিল। রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশেও নির্মাণকাজ চলছিল।

ইনার সার্কুলার রিং রোড বাস্তবায়িত হলে ঢাকার ভেতরের সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামমুখী যানবাহনকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার না করেই বিকল্প পথে চলাচলের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে নগরীর যানজট ও সড়কের ওপর চাপ কমানোর লক্ষ্য রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত