ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬। ০৫:১৯ মিনিট

হাম উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল হাজার, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।

এদিকে, চলতি সময়ে হাম ও হাম-উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। এর মধ্যে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত হিসেবে শনাক্ত হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাম পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয় : মৃত্যু হাম উপসর্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল হাজার, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।

এদিকে, চলতি সময়ে হাম ও হাম-উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। এর মধ্যে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত হিসেবে শনাক্ত হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাম পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত