ঢাকার কণ্ঠ

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনেই ১০ প্রাণহানি

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ সংখ্যা ৪৮০ জন। এরপর খুলনা বিভাগে ৩০২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪, চট্টগ্রাম বিভাগে ২৫২, বরিশাল বিভাগে ২০৪ এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, ময়মনসিংহ বিভাগে ৯৬, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৯৯ জন।

এর আগের দিনও ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে ওঠায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কালের কণ্ঠের আগের দিনের প্রতিবেদনে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭০ ছাড়ানোর কথা জানানো হয়েছিল। 

বিষয় : ডেঙ্গু মৃত্যুর মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনেই ১০ প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ সংখ্যা ৪৮০ জন। এরপর খুলনা বিভাগে ৩০২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪, চট্টগ্রাম বিভাগে ২৫২, বরিশাল বিভাগে ২০৪ এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, ময়মনসিংহ বিভাগে ৯৬, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৯৯ জন।

এর আগের দিনও ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে ওঠায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কালের কণ্ঠের আগের দিনের প্রতিবেদনে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭০ ছাড়ানোর কথা জানানো হয়েছিল। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত